সভাপতি
মোঃ আব্দুর রাজ্জাক ভূঁইয়া
সভাপতি
আজকের শিক্ষার্থীরাই আগামী স্মার্ট বাংলাদেশ
বিনির্মাণের উজ্জ্বল রুপকার। একুশ শতকের
চ্যালেঞ্জ মোকাবিলায় প্রয়োজন জ্ঞান, দক্ষতা, মানবিক মূল্যবোধ ও উদার দৃষ্টিভঙ্গির সমন্বয়।
এই লক্ষ্যকে সামনে রেখে “লায়েছ ভূঁইয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ” ২০১৪ সাল থেকে শিক্ষাকে
যুগোপযোগী ও মানসম্মত করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর, অথচ যোগাযোগ বিচ্ছিন্ন
একটি অবহেলিত জনপদে প্রতিষ্ঠিত এ প্রতিষ্ঠানটি শুরু থেকেই শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে
চারপাশে। প্রতিষ্ঠালগ্ন থেকেই এটি তার সুনাম ও মর্যাদা অক্ষুণ্ন রেখে শিক্ষা, সংস্কৃতি
ও উদ্ভাবনী কর্মকাণ্ডে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।
এ প্রতিষ্ঠান শিক্ষার্থীদের প্রতিভা বিকাশ,
সৃজনশীলতা চর্চা ও নৈতিক মূল্যবোধে উজ্জীবিত করে গড়ে তুলছে আগামী দিনের যোগ্য নাগরিক।
আমি বিশ্বাস করি, ‘লায়েছ ভূঁইয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ’ তার এই অগ্রযাত্রা অব্যাহত রেখে
ভবিষ্যতে আরও উন্নয়ন ও সফলতার পথে এগিয়ে যাবে।
আমি প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সাফল্য কামনা
করছি।